শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
মাদকের সংবাদ প্রকাশে সাংবাদিককে রক্তাক্ত করলো শীর্ষ মাদক কারবারি হাওয়ার্ড- দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণে মামলা, অভিযুক্ত অভিনেত্রী নিপা। কুষ্টিয়ায় খোকসায় খাল খনন প্রকল্পের এক্সাভেটরে দুর্বৃত্তদের। অগ্নিসংযোগ। পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার অনুরোধ করিলে মোবাইল ফোনে সাংবাদিককে ঠিকাদারের হুমকি ও মা ধরে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ, থানায় জিডি। নরসিংদীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেতে মিলল ৪ বছরের শিশুর মরদেহ, আটক-১ স্বপ্ন, সাহস আর জয়ের প্রত্যয়ে মাঠে নামছে দুলালপুর, আর্থিক সহায়তা এবং জয়ের শুভকামনা জানান ইউএনও এবং এসিল্যান্ড। সাতকানিয়ায় ২ স্কুল ছাত্রীকে গণধর্ষণের দায়ে আটক-৪ ভিকটিমদেরকে উদ্ধার।
Headline
Wellcome to our website...
দুপচাঁচিয়া থানা কনস্টেবলের হৃদরোগে মৃত্যু।
/ ৩৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৬:০৮ পূর্বাহ্ন

দুপচাঁচিয়া থানা কনস্টেবলের হৃদরোগে মৃত্যু।

রিপোর্টার
আরিফুল ইসলাম

বগুড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বরত সময় অসুস্থ হয়ে শহিদুল ইসলাম (৫৮) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নিহত পুলিশ সদস্য হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভায়রাচর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে দীর্ঘদিন বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। সবশেষ আক্কেলপুর থানা থেকে ২০২২ সালে বদলি হয়ে দুপচাঁচিয়া থানায় যোগদান করেন।

জানা যায়,গত মঙ্গলবার ৪(জুন) রাতে নন্দীগ্রাম উপজেলা নির্বাচনের ডিউটিতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এমন অবস্থায় প্রথমে তাকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। অবস্থার অবনতির কারণে পরে তাকে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানেই গত বুধবার (৫ জুন) চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করে জানান, চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ডিউটিতে মঙ্গলবার রাতে পুলিশ সদস্য শহিদুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ছিলেন। কর্তব্যরত অবস্থায় হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সকালে তার ছেলে সেখান থেকে দুপচাঁচিয়া থানায় নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, অসুস্থ অবস্থায় পুলিশ সদস্য শহিদুল ইসলামকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page