বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
নরসিংদীতে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন র‍্যাব-১১
/ ২১৭ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

নরসিংদীতে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন র‍্যাব-১১

আবুনাঈম রিপন :

নরসিংদীতে ২৪,ফেব্রুয়ারি ২০২৫ ইং সোমবার দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (উপ-পরিচালক) মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার আলেক নূর হোসেনের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)। এসময় তাদের কাছ থেকে ছিচল্লিশ (৪৬) কেজি গাঁজা ও গাঁজা বহনকারী ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল শহরের শালিধা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যান আটক করেন। এসময় পিকআপের ভিতর কৌশলে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে মাদকদ্রব্য বহন করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রতিক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page