সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
নরসিংদীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিবন্ধী লীগের সেক্রেটারি ইউসুফকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
/ ২০৪ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

নরসিংদীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিবন্ধী লীগের সেক্রেটারি ইউসুফকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিবন্ধী লীগের সেক্রেটারি ইউসুফ হাসানকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ শে জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মনোহরদী প্রতিবন্ধী সংস্থা ও বিদ্যালয়ের শিক্ষকরা এটি আয়োজন করেন।এ সময় প্রতিষ্ঠানের মহাসচিব ইকবাল হোসেন বলেন,২০০৯ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চুলা গ্রামে তোতামিয়া এই প্রতিষ্ঠানটি করেন।কিন্তু ২০১৩ সালের দিকে ইউসুফের দৃষ্টি পড়ে এই প্রতিষ্ঠানে।ইউসুফ নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে,এবং এই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।শুধু তাই নয় প্রতিষ্ঠানের আয়ার সাথে অনৈতিক সম্পর্ক করে তাকে নিয়ে পালায়ন করে।পলায়ন করার সময় ১৭ লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে সমস্ত ফাইল,ডকুমেন্টস নিয়ে অজ্ঞাত স্থানে অবস্থান করছে আওয়ামী লীগের এই দোসর ইউসুফ হাসান।শুধু তাই নয় অজ্ঞাত স্থান থেকে মাঝেমধ্যে প্রতিষ্ঠানের নামে কুৎসা রটনা করে যাচ্ছে।কিছু হলুদ সাংবাদিক সেটা আবার প্রচার করছে।এই ইউসুফ হাসানের নামে নরসিংদী আদালতে অসংখ্য মামলা রয়েছে।তারমধ্যে চারটি মামলায় তার গ্রেফতারি পরোয়ানা থাকলেও এখনো তাকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। প্রতারক,অর্থলোভী,নারী লোভী এই ইউসুফ হাসানকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর দাবি শিক্ষক ও সচেতন মহলের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page