রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Headline
আজ ০৭ মার্চ, ২০২৬, শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল। মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে ঢাকা–১৪ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদের গডফাদার প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা ভালুকা উপজেলা শাখার পেশাজীবি বিভাগের (জামায়াতের অংগ সংগঠন) অন্তর্গত সীডস্টোর ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেশাদার সাংবাদিকদের সুরক্ষা ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে রাজপথে এনপিএস ৭ মার্চের কারাবাস: একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি মো. সহিদুল ইসলাম সুমন “ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান” কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
Headline
Wellcome to our website...
নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান স্যার আর নেই
/ ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন

নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান স্যার আর নেই

আবুনাঈম রিপন : নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়ার বাসিন্দা জেলার কৃতি সন্তান প্রফেসর ড.মনিরুজ্জামান মিয়া আর নেই। তিনি মঙ্গলবার(২৭/৮/২০২৪) বিকেল সোয়া পাঁচটায় ঢাকার ইবনে সিনহা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর ড. মনিরুজ্জামান দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন এর দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগেরও প্রতিষ্ঠা করেছিলেন। নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদেরও সভাপতি ছিলেন প্রফেসর ড. মনিরুজ্জামান মিয়া।
একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হন ভাষাবিজ্ঞানী নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান, গবেষক, লেখক, কবি, সাহিত্যক, বহুগ্রন্থ রচনাকারি, নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের ডীন, বাংলা বিভাগের চেয়ারম্যান, আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং নিসর্গ বার্তার (আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা) প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মনিরুজ্জামান স্যার ।
তিনি নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে গেছেন।
বুধবার(২৮/৮/২০২৪) সকাল ১১টায় আদিয়াবাদ গ্রামে তাঁর নামে প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page