শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
নরসিংদীর মাধবদীতে ৬০ কেজি গাঁজা সহ গ্ৰেফতার -২
/ ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে ৬০ কেজি গাঁজা সহ গ্ৰেফতার -২

আবুনাঈমরিপন:স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবদীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযান চালানোর সময়
৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। উদ্ধার কৃত গাজার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

এসময় একটি বিশেষ ভাবে তৈরি গোপন চেম্বারযুক্ত পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। ১০ ইং জুলাই বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মাধবদী থানার পুলিশ খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদ এর পাশে রাস্তার উপর অবস্থান নেন। সেখানে সন্দেহভাজন নীল,হলুদ রঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।গ্রেফতারকৃত দুইজন হলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মৃত মতি মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (২৫) ও একই জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সাইদুর রহমানের ছেলে মোঃ নিরব আহম্মেদ (১৯)।অভিযানের নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই আল আমিন, এসআই জসিম উদ্দিন এবং এএসআই সাজ্জাদ হোসেন।পুলিশ জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করে বলেন, এমন উদ্যোগে মাদক নির্মূলে বড় ভূমিকা রাখবেন মাধবদী থানার পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page