মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে পিআইও অফিসের সরকারি প্রকল্প কাবিখা/টিআর এর অর্থ জালিয়াতি করে উত্তোলনের অভিযোগে ২ জন আটক!
/ ৪৯৮ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে পিআইও অফিসের সরকারি প্রকল্প কাবিখা/টিআর এর অর্থ জালিয়াতি করে উত্তোলনের অভিযোগে ২ জন আটক!

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:
‎নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন পিআইও অফিসে সরকারি প্রকল্প কাবিখা/টিআর এর ১৯১ টি বিলের মধ্যে ৮১ টি বিলের প্রেক্ষিতে আনুমানিক ৫২,৭৮,০০০/- (বায়ান্ন লক্ষ আটাত্তুর হাজার টাকা) জালিয়াতি করে উত্তোলন করা হয় বলে শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক জানা যায়।
‎উল্লেখ্য, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার গত ১৫/০৬/২০২৫ইং টিআর/ কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দিলে বাজেট না থাকায় ৮১ টি বিল ২৬/০৬/২০২৫ইং তারিখে বিলগুলো ভাউচার হয়।বিষয়টি এনএসআই কর্তৃক অবগত হলে অত্র কার্যালয়ের পক্ষ থেকে ২৮-৩০/০৬/২০২৫ইং বিষয়টি গোপনে অনুসন্ধান চালানো হয়। উক্ত গোপন অনুসন্ধানে প্রাথমিকভাবে পিআইও অফিসের ২ জন কর্মচারী ক) তুহিন, পদবি- কার্য সহকারী (প্রজেক্ট), খ) আশিক, পদবি- পিয়ন (আউটসোর্সিং), এর জালিয়াতিপূর্বক সরকারি টাকা উত্তোলনের প্রমান পাওয়া যায়।
‎এনএসআই এর গোপন অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত প্রমানাদি (ব্যাংকের সিসিটিভি ফুটেজ), উক্ত অফিসের কর্মচারী আশিক, পদবি- পিয়ন (আউটসোর্সিং) এর স্বীকারোক্তি ইত্যাদি সহ বিভিন্ন তথ্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়।
‎পরবর্তীতে এনএসআই প্রদত্ত প্রমানাদি ও বিষয়বস্তু পর্যবেক্ষণ পূর্বক পিআইও অফিসের অভিযুক্ত উক্ত ০২ জনকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সরকারি টাকা জালিয়াতি পূর্বক আত্মসাৎ করার অভিযোগে গত ৩০ইং রবিবার,দিবাগত রাত ১২:৩০ মি‌নি‌টে শিবপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে।
পুলিশ আটককৃত পিআইও অফিসের ০২ জনকে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা কাবিখা/টিআর প্রকল্পের আত্মসাৎকৃত ৫২,৭৮,০০০/- টাকার মধ্যে ৫২,০০,০০০/- টাকা পুলিশের নিকট জমা দেয় বলে সূত্রে জানা যায়।
আত্মসা‌তের বিষ‌য়ে শিবপুর সোনালী ব‌্যাংক শাখা ব‌্যাবস্থাপক মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম জানান,পি আই ও অ‌ফি‌সের অ‌ফিস সহকা‌রি তু‌হিন ব‌্যাং‌কে টাকা উ‌ত্তোলন ক‌রে নি‌য়ে যান,কিন্তু উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার‌কে টাকা উত্তোলন করা হয়নি ব‌লে জানায় তু‌হিন,সে ব‌লে ব‌্যাং‌কে ব‌্যা‌লেন্স নেই । প‌রবর্তী তে ইউএনও তু‌হিন‌কে পুনরায় টাকার জন‌্য ব‌্যাং‌কে পাঠাই‌লে সে ব‌লে, ব‌্যাং‌ক কর্মকর্তা টাকা আত্মসাৎ ক‌রে‌ছেন ম‌র্মে দোষা‌রোপ ক‌রেন । প‌রে ইউএনও স‌্যারও আমা‌কে বি‌ভিন্নভা‌বে হয়রানী কর‌তে থা‌কেন । প্রকৃতপ‌ক্ষে পু‌রো ঘটনাটা বে‌রিয়ে এ‌সে‌ছে গোয়েন্দা সংস্থার তদার‌কি‌তে ।

‎বর্তমানে আটককৃতরা শিবপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page