
“নরসিংদীর শিবপুরে বিএনপিতে বিভক্তি”
পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শিবপুর উপজেলায়, জাতীয় সংহতি দিবস উপলক্ষে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্সংগঠনের উদ্যোগে পৃথকভাবে দুই স্থানে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর শুক্রবার
বিকেলে একটি পক্ষ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আর একটি পক্ষ শিবপুর কলেজ গেইট সমাবেশ ও র্যালী করেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী – ৩ শিবপুর আসনের বিএনপির প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসন মাষ্টার, মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার,তোফাজ্জল হোসেন,
শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান প্রমুখ। অপরদিকে একই সময়ে পাশ্ববর্তী কলেজ গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া প্রমুখ।আজকের সমাবেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্দেগ উৎকন্ঠা থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষেরই সমাবেশ র্যালী শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। আজকে থেকে শিবপুর উপজেলা বিএনপির মধ্যে বিভক্তি প্রকাশ্য হয়েছে বলে মনে করেন সাধারণ জনগন।দলীয় নেতাকর্মীরাও বিব্রত হয়ে পড়েছেন।

