বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
নরসিংদী শিবপুরের সৃষ্টিগড় লটকল বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার।
/ ২০৬ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন

নরসিংদী শিবপুরের সৃষ্টিগড় লটকল বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার।

আবুনাঈমরিপন:

নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মনির মিয়ার লটকন বাগান থেকে ৬ বস্তা গাজা উদ্ধার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ । প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় , নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ এস এম কামরুজ্জামান এর দিকনির্দেশনায় ,এসআই গাফফার পিপিএম (বার) সঙ্গীয় ফোর্সদেরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলায় । জেলা গোয়েন্দা শাখা পুলিশের সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মামুন মিয়ার লটকন বাগান এর মাটি নিচ থেকে লুকানো অবস্থায় প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ছয় বস্তা গাঁজা উদ্ধার করতে সক্ষম হন জেলা গোয়েন্দা শাখা পুলিশ। সর্বমোট ৯৬ কেজি গাজা পাওয়া যায়,পুলিশের ধারণা কে বা কাহারা মাটির নিচে লুকিয়ে রেখে গেছেন এখনো কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে মাদক ,সন্ত্রাস কিশোর গ্যাং , অবৈধ অস্ত্র, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত,এবং চলমান রয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page