মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।
/ ১৮২ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।
আবুনাঈম রিপন:নরসিংদী
নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী শিক্ষা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীফের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন এশিয়ান টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, যুগ্ম সম্পাদক ও দৈনিক নব কণ্ঠের প্রকাশক সম্পাদক কামাল হোসেন, নরসিংদী মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক, সিএনএন বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন সরকার, সাংবাদিক আক্তারুজ্জামান, তারেক, রিয়াদ সরকার, আরিফ খান, কামাল প্রধান, আবুনাঈম রিপন সহ সদর প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, নরসিংদীতে ফেসিস্ট হাসিনার সরকারের আমলে একাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হলেও কোনো বিচার পাওয়া যায়নি। তাই, অতীতের সব নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

মানববন্ধনে জেলার কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়
নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল। অপরদিকে নরসিংদী জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের মানববন্ধনেও নরসিংদী সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page