বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
নারায়ণগঞ্জ থেকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে: সারজিস আলম
/ ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ থেকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে: সারজিস আলম

স্টাফ রিপোর্টার: স্বপন দাস
১১ সেপ্টেম্বর ২০২৪, 

নারায়ণগঞ্জ থেকে ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ অন্যতম যুদ্ধক্ষেত্র ছিল। আমরা এই ছাত্র-জনতার হাতে ভবিষ্যত বাংলাদেশকে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্য থেকে আগামীতে, এই নারায়ণগঞ্জ আসন থেকে এমপি, মন্ত্রী হবে। এমনকি এই নারায়ণগঞ্জ থেকে আশা করা য়ায় প্রধানমন্ত্রী ও। হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ছাত্ররা যাতে কারও লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয়। অনেকে আমাদের ভাইদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যাবহার করতে চায়। নিজের মেধা আর যোগ্যতা দিয়ে স্বাবলম্বী হবেন। কোনো ভাইয়ের যোগ্যতায় নয়। ছাত্র-জনতা কখনো চাঁদাবাজিকে সমর্থন করে না। নারায়ণগঞ্জে সড়কে, ফুটপাতে চাঁদাবাজি হয় এবং এখনে হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার।’
সারজিস আলম বলেন, ‘অসংখ্য মানুষকে হত্যা করেছে স্বৈরাচারী হাসিনা। তাদের বিচার এদেশের মাটিতেই হবে। বাংলাদেশের যে নতুন প্রজন্ম আছে তারা একটু সুন্দর বাংলাদেশ চায়। ভবিষ্যতে যদি আবারও কোনো ফ্যাসিস্টের আবির্ভাব হয় তখনো ছাত্র-জনতা রুখে দাঁড়াবে। তখন আবার ও অভিভাবকদের অনূমতি সাপেক্ষে আবার আমরা রাস্তায় নামবে ছাত্র-জনতা।

ছাত্রদের উদ্দেশ্য সারজিস বলেন, ‘সব কিছুর মধ্য থেকেও সবার আগে নিজেদের পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যেতে হবে। যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

নারায়ণগঞ্জ মাদকের ব্যাপকতা নিয়েও কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা এই মরণ নেশা মাদক বিক্রি করে, তাদের পক্ষে কোনোদিন ছাত্র-জনতা দাঁড়াবে না। বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা এই নারায়ণগঞ্জ। এই জেলাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। বাংলাদেশের জেলা যখন কেউ চিনতো না তখন থেকে মানুষ এই নারায়ণগঞ্জকে চিনে।’

তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জের বিষয়ে আমরা খবর নিয়ে জেনেছি, কিছু মুষ্টিমেয় মানুষ এখানকার জনগণকে জিম্মি করে রেখেছিল। এখনো ঠিক তেমটিই হচ্ছে। এখানে মার্কেট, ফুটপাত, বাজার, পরিবহণ সেক্টরে যে চাঁদাবাজি চলে তা ছাত্র-জনতা সমর্থন করে না। এই ধরনের কর্মকাণ্ড ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না।’
এদিকে সভা শুরুর আগে আজ দুপুরে একটি কমিউনিটি সেন্টারে ডাক বাংলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ১৪ জনের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলমসহ সমন্বয়করা। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব সিফাত, সমন্বয়ক শাহীন মিয়া, সমন্বয়ক সামিয়া মাসুদ মম, সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, আসিফ আদনান এবং নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিক মুনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page