
নাসিরনগর উপজেলা ইসলামি যুব সেনার ১৭ জন নেতা কর্মীর দল থেকে পদত্যাগ।
মো: শাহ জাহান আমির
নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ ইসলামি ফ্রন্টের অঙ্গ সংগঠন
নাসিরনগর উপজেলা ইসলামি যুব সেনার ১৭ জন নেতা কর্মী দল থেকে পদত্যাগ করেছে,গত ৬ জুলাই যুব সেনার সভাপতি বরারর তাদের লিখিত পদত্যাগ পত্র জমাদেন, পদত্যাগের কারণ হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাসুম ভুইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো সংগঠনের নেতারা যদি কর্মীদের মুল্যায়ন করতে না জানে তাহলে ঐ সংগঠনের কর্মীরা পদত্যাগ না করে কি করার আছে, বর্তমানে নেতারা তাদের পদ পদবী টিকিয়ে রাখতে সকল কমিটিতে যে যারমত করে পদ পদবী ভাগকরে দিচ্ছেন, আসলে তারা সংগঠনকে ব্যাবসা হিসেবে নিয়েছে তারা মুখে বলে আল্লাহ ও তার প্রিয় নবীকে খুশি করতে আমরা ইসলামি দল করি আসলে তা কেবলই তাদের মুখের বাক্য, নেতাদের এহেন আচরণে আমরা ক্ষুব্ধ তাই আমরা অবমুল্যায়িত হয়ে তাদের ব্যাবসার পণ্য হতে চাইনি বলে আমরা দল থেকে পদত্যাগ করেছি, সদ্য দল থেকে পদত্যাগ করা নেতারা হলেন মাওলানা মাসুক হোসাইন চৌধুরী সহ সভাপতি, মাওলানা রেদোয়ানুল হক সহ সভাপতি
মাওলানা মাসুদ ভুইয়া সাধারণ সম্পাদক, মাওলানা শেখ সায়েদুল হক অর্থ সম্পাদক, মাওলানা মাকসুদুল আলম চৌধুরী তথ্য ও গবেষণা সম্পাদক, যুবায়ের আহমেদ প্রকাশনা সম্পাদক, আমির আলী শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মাওলানা আশ্রাফুল ইসলাম দপ্তর সম্পাদক, মাওলানা গিয়াস উদ্দিন যুব বিষয়ক সম্পাদক, আমিরুল ইসলাম শাহাদ বণ ও পরিশ্রম বিষয়ক সম্পাদক, মাওলানা কুতুবুল আখতাব দাওয়াহ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম সদস্য, রাসেল আহমেদ সদস্য, মিজানুর রহমান সদস্য, মো: আলম মিয়া সদস্য, হাফেজ নুর আলম সদস্য, মো: মনির মিয়া সদস্য।

