বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
নিজেদের নামে কাগজপত্র থাকলেও জমি নিয়ে বিপাকে ৬ পরিবার চুয়াডাঙ্গায়
/ ৬০ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

নিজেদের নামে কাগজপত্র থাকলেও জমি নিয়ে বিপাকে ৬ পরিবার চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে নিজেদের নামে জমির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও জমি নিয়ে বিপাকে পড়েছেন সাবেক কমিশনার আব্দুর রশিদসহ ছয়টি পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্নভাবে তাদের মানহানি ও হয়রানির শিকার হতে হচ্ছে।

ঘটনাটি ঘটেছে জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রশিদ, আনিসুর রহমান, আপিল উদ্দিন, হাসু মিয়া, আলাউদ্দিন মাস্টার ও লুৎফর মাস্টার দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। তাদের প্রত্যেকের নামে সংশ্লিষ্ট জমির কাগজপত্র রয়েছে বলেও দাবি করেছেন তারা।

অভিযোগ অনুযায়ী, একই ওয়ার্ডের বেবি নামের এক নারী ওই জমির মালিকানা দাবি করে আসছেন। তবে বেবি বা তার পরিবারের কেউ উক্ত স্থানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন না বলে জানা গেছে।

এ বিষয়ে সাবেক কমিশনার আব্দুর রশিদ বলেন,বেবি যে জমির দাবি করছে, তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমাদের কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে। আড়াই শতক জমি আমাদের নিজস্ব, পাশাপাশি জেলা পরিষদের ৪৫ ফুট জমির ডিসিআরও আমার নামে রয়েছে। তারা গত ২২ বছর ধরে আমাদের নামে মিথ্যা মামলা করে হয়রানি করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এমনকি সাবেক এমপি ও মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কাগজপত্র যাচাইয়ের পর তালা খুলে দেওয়া হয়। এখন বেবি ও তার পরিবার সোশ্যাল মিডিয়া এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যা আমাদের সম্মানহানির কারণ হচ্ছে।

অন্যদিকে বেবি অভিযোগের বিষয়ে বলেন,রশিদ কমিশনার যে কাগজপত্র দেখাচ্ছে, তা সঠিক নয়। তারা জোরপূর্বক আমাদের জমি দখল করে রেখেছে। একসময় তারা আমাদের কাছ থেকে ঘর ভাড়া নিয়েছিল, কিন্তু এখন ভুয়া কাগজপত্র তৈরি করে নিজেদের মালিকানা দাবি করছে।

ভূমি সংক্রান্ত এই বিরোধে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির ন্যায়সঙ্গত সমাধান দাবি করেছেন।
মোঃ মিঠুন মাহমুদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯২২৩০৯২৯৯

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page