মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
/ ২১১ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী

-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা: ২০২৪-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টায় নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন, আজকের এই ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। পাশাপাশি রানার্স আপ দলকেও অভিনন্দন এমন একটি চ্যালেঞ্জিং খেলা উপহার দেওয়ার জন্য। ক্রিকেটসহ এরকম অন্যান্য যে খেলা আছে সেগুলো আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদের এক্সট্রা ক্যারিকুলার এক্টিভিটিজ আরো বাড়াতে চাই। তারা যেন পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে তার জন্য সর্বাত্নক চেষ্টা করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক জনাব সঞ্জীব কুমার দে এবং জনাব মাহমুদুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে নোবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখ হতে ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ প্রায় ১ মাস ২০ দিন ধরে এ প্রতিযোগিতাটি চলে। এতে নোবিপ্রবির ৩৩টি বিভাগ অংশ নেয়। প্রতিযোগিতাটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ও এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ অংশগ্রহণ করে। এতে ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে ড্র করে এবং পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ জয়লাভ করে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page