বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্
/ ২১১ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী :

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবির পক্ষে বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা ও ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফ্যাকাল্টি অব মেডিসিন এডুকেশন এর ভাইস ডীন অধ্যাপক ড. এবিজে প্রাকেন চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে এ চুক্তি ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page