শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ৪
/ ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী রিপোর্টার

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযানে নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ও দুইজন দস্যু শামীম বাহিনীর সদস্য।

এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, দুই বোতল চেতনা নাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪ রতি স্বর্ণের অলংকার, ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাতিয়া কোস্গার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল, সুমন উদ্দিন এবং নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা স্বর্ণ এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page