রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পঞ্চগড় পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
/ ২২৩ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

পঞ্চগড় পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড় পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রওশনাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র তোহিদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এম এ বারি, সদস্য সচিব পৌর বিএনপি ও জিপি জেলা জজ কোর্ট পঞ্চগড়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন (রনিক), সিনিয়র যুগ্ন, ও ফেরদৌস ওয়াহিদ রাসেল সভাপতি জেলা যুবদল পঞ্চগড়,আলমগীর কবিরসহ আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদি পৌর দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও দেশ নায়ক তারেক রহমানের বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। আলোচনা শেষে ৩নং ওয়ার্ড পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাচ্চু) এবং সাংগঠনিক সম্পাদক রমজান আলী (জাদু) চৌধুরী কে
নির্বাচিত করেন। পরে ৩ নং ওয়ার্ড বাসি সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের মাল্য দিয়ে বরণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page