বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
পাইকগাছায় ককটেল বিস্ফোরণ,গাড়ি ভাংচুর, নাশকতা মামলায় গ্রেফতার ৩
/ ২০৪ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:২১ পূর্বাহ্ন

পাইকগাছায় ককটেল বিস্ফোরণ,গাড়ি ভাংচুর, নাশকতা মামলায় গ্রেফতার ৩

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানাপুলিশ ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর,, মারপিট করে নাশকতা তৈরির মামলায় ৩ আসামি গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। রোববার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ বলেন, ২০২০ সালের ৯ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশে যোগদেয়ার জন্য বিএনপির নেতা কর্মীরা পাইকগাছা জিরো পয়েন্ট নামক স্থানে হাজির হয়। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা করে বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মিরা আহত হয়। ৫ আগষ্ট ফ্যসিস্ট সরকার বিদায় হলে চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গ্রামের গফ্ফার সরদারের ছেলে রুবেল সরদার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, মোঃ রশিদুজ্জামান সহ ৭৫ জন এজার নামীয় ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ২৯ আগষ্ট মামলা করে। ওই মামলায় গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের মুছা জুয়াদ্দারের ছেলে গফ্ফার জোয়াদ্দার(৫৫), একই ইউনিয়নের গদাইপুর গ্রামের সোহরাব সরদারের ছেলে আজিজুল করিম খোকন(৪০) কয়রা উপজেলার নাকশা গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে কৃষকলীগের সভাপতি শাহিন গাজী (৪২)কে গ্রেফতার করে। এর আগে ওই মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, নাশকতা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page