শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব
/ ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ২:২০ অপরাহ্ন
  1. পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব

    মোঃ রাজু আহম্মেদ খুলনা

    খুলনার পাইকগাছা পৌর সদরের মেইন রোডে হিরো শোরুমের বিপরীত পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

    প্রসবের পর স্থানীয় জনগণ ও পথচারীদের সহযোগিতায় মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ ও নিরাপদ অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

    ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম হাসপাতালে ছুটে যান। তারা মা ও শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    এসময় ইউএনও মাহেরা নাজনীন বলেন, “যদি প্রসূতির পরিচয় নিশ্চিত করা না যায়, তাহলে সরকারিভাবে তার এবং শিশুর সম্ভাব্য সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও মানবিক সহানুভূতির জন্ম নিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page