সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
পাবনা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং প্রস্তুতি সম্পন্ন
/ ২২৫ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৭:০২ অপরাহ্ন

পাবনা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: স্বপন দাস

৩ আগষ্ট ২০২৪ খ্রীষ্টাব্দ

পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টে রিফুয়েলিং মেশিনের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। রিয়্যাক্টর কোরে ডামি ফুয়েল লোডিংয়ের জন্য এটি সর্বশেষ ধাপ। অল্প কয়েকদিনের মধ্যেই ডামি ফুয়েল লোডিংয়ের পরিকল্পনা রয়েছে।

রিয়্যাক্টর কোরে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোড এবং কোর থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনার জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিফুয়েলিং মেশিন। ৬০ টন ওজনের মেশিনটি ফুয়েল পুল ও রিয়্যাক্টর পীটের ওপর অবস্থিত। এটির যান্ত্রিক অংশে রয়েছে ব্রিজ, ট্রলি এবং সার্ভিস এরিয়া। এছাড়াও এই মেশিনে অন্তর্ভুক্ত রয়েছে একটি কনট্রোল এবং একটি মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে পারমাণবিক জ্বালানির ফুয়েলিং/রিফুয়েলিং এবং ইন্সটলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং মনিটরিং করা হয়।

এটমটেকএনার্গো বাংলাদেশ শাখার পরিচালক ডেনিস মাজলভ এ প্রসঙ্গে বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনের ক্ষেত্রে রিফুয়েলিং মেশিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুয়েল অ্যাসেম্বলি নিয়ে এটির কাজ অত্যন্ত নিখুঁত হওয়া জরুরি। এক্ষেত্রে কোনো বিশেষ স্থানে অনুমোদিত ত্রুটি কোনো ক্রমেই দুই মিলিমিটারের বেশি হবে না।
ফুয়েল লোডিংয়ের জন্য রিফুয়েলিং মেশিনটিকে প্রস্তুত করতে কাজ করেছেন এটমটেকএনার্গো’র বিশেষজ্ঞরা। রসাটমের ইলেকট্রিক পাওয়ার ডিভিশনের অংশ এই প্রতিষ্ঠানটি এনপিপি কমিশনিং, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ স্থাপনা তৈরিতে বিশেষভাবে পারদর্শী।

বাংলাদেশের রূপপুরেও রাশিয়ার আর্থিক ও কারিগরী সহযোগিতায় দুই ইউনিট বিশিষ্ট একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শেষের পর্যায়ে রয়েছে। ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ১২০০ মেগাওয়াট। রসাটম ইঞ্জিনিয়ারিং ডিভিশন প্রকল্পের জেনারেল কনট্রাকটর এবং ডিজাইনার হিসেবে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page