শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
পি.আর. পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাবনা বিপন্ন: কুমিল্লা-৫ থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী
/ ৪৬৩ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

পি.আর. পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাবনা বিপন্ন: কুমিল্লা-৫ থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

দেশের নির্বাচন ব্যবস্থায় প্রস্তাবিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। তিনি বলেছেন, এ পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রত্যক্ষ ভোটের গুরুত্ব হারাবে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনের পথ কার্যত বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, “আমি মাঠে কাজ করব, জনগণের সমর্থন নেব, অথচ দল ঠিক করবে কে এমপি হবে? এমন পরিস্থিতি তৈরি হবে—ভোট দেবো সন্দ্বীপে, কিন্তু পাশ করবে মালদ্বীপে। এটা সরাসরি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের ওপর আঘাত।”

ব্যারিস্টার সোহরাব আরও বলেন, “আমি কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চাই। কিন্তু পি.আর. পদ্ধতি চালু হলে আমার মতো যারা দলীয় রাজনীতির বাইরে থেকে মানুষের জন্য কাজ করতে চান, তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাবেন। জনগণের ভোটে একজন প্রার্থী নির্বাচিত হওয়ার বদলে দলীয় সিদ্ধান্তে অন্য কেউ সংসদ সদস্য হবেন—এটা কখনোই গ্রহণযোগ্য নয়।”

গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্র মানে জনগণের রায়। সেই রায় যদি রাজনৈতিক দলগুলো নিজের মতো করে ভাগ করে নেয়, তাহলে সেটিকে আর গণতন্ত্র বলা যায় না। পি.আর. নয়, সরাসরি নির্বাচনের পদ্ধতিই হতে হবে গণতন্ত্রের পথ।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page