বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ ভাই আটক
/ ২১৬ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ ভাই আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে ভুট্টা ক্ষেত থেকে সিয়াম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিয়ামের বাবার নাম মোহাম্মদ আলী। এ ঘটনায় তার সৎ ভাই লাইস (১৪)-কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সিয়ামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তাঁর সৎ ভাইয়ের দেয়া তথ্যে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় নিহত শিশুর সৎ ভাই লাইসকে আটক করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page