সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
ফরিদপুরের ভাঙ্গায় কেয়ারটেকারের হাত পা বাঁধা লাশ উদ্ধার
/ ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় কেয়ারটেকারের হাত পা বাঁধা লাশ উদ্ধার

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির ভবনের দ্বিতীয় তলা থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
এ সময় ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি ফরিদপুরের সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তদন্ত করেন।
বুধবার (৮ জানুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের প্রয়াত চিকিৎসক জামালউদ্দিন খলিফার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত কেয়ারটেকারের নাম ওহাব মাতুব্বর(৭০)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভবনটি প্রয়াত চিকিৎসক জামালউদ্দিন খলিফার। তিনি ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি মারা যাওয়ার পর এই ভবনটিতে তার পরিবারের কেউ বসবাস করতো না৷ প্রয়াত চিকিৎসকের স্ত্রী ও দুই মেয়ে ঢাকায় থাকেন। বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন কেয়ারটেকার ওহাব মাতুব্বর। গত কয়েকদিন ধরে বাড়িতে সন্ধ্যার পর আলো জ্বলেনি। তখন এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাধাঁ অবস্থায় ভবনের দ্বিতীয় তলা থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করে।
এবিষয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেয়ারটেকারকে খুন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিপ্লব কুমার দাস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page