শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
বাউফলে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারধর। আহত ৩
/ ২২০ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১:২৬ অপরাহ্ন

বাউফলে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারধর। আহত ৩

বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে হাঁসে ধান খাওয়াকে (তুচ্ছ ঘটনা) কেন্দ্র করে মারধরের অভিযোগ।

২৮নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে চড় কালাইয়া সিকদার বাড়ির অদুরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাসুদ শরিফের ক্ষেতের ধান আছিয়া খাতুনের হাঁসে খেয়ে ফেলে। ধান ক্ষেতের ওই অবস্থা দেখে মাসুদ শরিফ এসে গালিগালাজ করেন। গালিগালাজ শুনে আছিয়া প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আছিয়াকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। আছিয়ার ডাক চিৎকাার শুনে তার ছোট ছেলে দিপু ও বড় ছেলের স্ত্রী খাদিজা ছুটে আসলে তাদেরকেও মারধর শুরু করেন। এক পর্যায়ে আছিয়ার মাথায় লাঠির আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এদিকে খবর পেয়ে মাসুদ শরিফের স্ত্রী ও তার ছোট ভাই লাঠিসোটা নিয়ে ছুটে এসে তাদের উপর হামলা চালায়। এমনকি মাসুদের স্ত্রী দিপুর বুকের পাজোরে কামরের দাগ বসিয়ে দেয়।

এরপর স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ শরিফ বলেন, আমি তদেরকে মারধর করনি। তাদের হাঁসে আমার ধান খেয়ে ফেলেছে এ জন্য আমি একটু বকাবকি করেছি। তাই আমাকে তারা সবাই মিলে মারধর করেছে। আর আমাকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সেই আঘাত তার মায়ের মাথায় লাগে এবং সেই জন্য তার মাথা ফেটে যায়।

এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।###

তারিখ-৩০/১১/২০২৪
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page