
বাগমারায় বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁতীদলের সভাপতি
বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী-৫৫,বাগমারা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন আউচপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম।
শনিবার (০৮ নভেম্বর) সকালে আশরাফুল তার ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এ শুভেচ্ছা জানান।
ফেসবুকে তিনি উল্লেখ করেন, আমাদের সংসদীয় আসন রাজশাহী-৫৫, বাগমারা -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ডিএম জিয়াউর রহমান জিয়া ভাইয়ের নাম ঘোষণা করেছে। তাই আমি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন তাঁতীদলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাছাড়া ও আমি আউচপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি হিসাবে বাগমারা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ভাইয়ের সার্বিক মঙ্গলবার কামনা করি এবং ধানের শীষ বিজয়ের লক্ষ্যে সার্বক্ষণিক কাজ করে যাবোও ইনশাআল্লাহ। তার এই শুভেচ্ছা অভিনন্দনকে
সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা স্বাগত জানিয়েছেন। এবং সেই সাথে অনেক রাজনৈতিক সচেতন মহল মনে করছেন সকল রাজনৈতিক নেতাকর্মীরা যদি দলের মনোনীত প্রার্থীকে এইভাবে স্বাগত জানাতো তাহলে রাজনীতির পরিপক্ব সত্যিকারের রূপ হতে।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
তাং ০৮/১১/২৫ইং
০১৭২৭৮৬২১১১

