বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
বাগেরহাটের মংলায় কৃষ্ণচূড়া রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন,,
/ ৪৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:০৯ অপরাহ্ন

বাগেরহাটের মংলায় কৃষ্ণচূড়া রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন,,

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

লোনা পানি আর ধূসর মাটির উপকূল পেতে চলেছে সবুজের ছোঁয়া। প্রাকৃতিক দুর্যোগের সাথে টেকসই লড়াইয়ে নব দিগন্ত যুক্ত করতে চলেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরেই লাগানো হবে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) কৃষ্ণচূড়া রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। তার সাথে ফুলের চারা রোপণ করেন বন্দরের সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) ।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বন্দরের বৃক্ষরোপন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, “মোংলা বন্দর উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময় থেকেই যায়। এমন প্রেক্ষাপটে গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রাকৃতিক ঢাল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এই অনুষ্ঠানে বন্দরের পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোংলা সমুদ্রের তীরবর্তী এলাকা এবং যার কারণে লবণের অত্যাধিক্য বেশি। প্রতিনিয়ত এই উপকূলীয় অঞ্চলে সবুজ গাছপালার পরিমাণ কমছে । নতুন করে এই লাগানো গাছ ছায়া আর অক্সিজেন জোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page