সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
/ ২০০ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন

বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:সাজিম মোল্য

বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই। পিঠা-পায়েস সাধারণত শীতকালীন রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে গ্রহণীয়। আত্মীয়-স্বজন ওপারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা- পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতেই এ অভিপ্রায়।

স্কাউটার হোসনে আরা রুমা সাবেক সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা এর নেতৃত্বে ৯২ নম্বর মাঝিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মনোজ্ঞ পিঠা উৎসব উদযাপিত হয়। পিঠা উৎসবে সভাপতিত্ব করেন জনাব রাজু সিকদার ইয়াং লিডার এডহক কমিটি বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা। পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব পলাশ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার মাঝিগাতী ইউনিয়ন চেয়ারম্যান এর সুযোগ্য কন্যা জনাব রুমানা খান সুমি। সার্বিক সহযোগিতায় ছিলেন দশপল্লি এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রসাদ কুমার মৃধা। এছাড়াও সহোযোগিতা করেছেন পিয়াস কাজী, ডলার খান, আব্দুল্লা খান, আদরি কাজী, লিমন কাজী, কেয়া কাজী, লিকু কাজী ও সাবেক সভাপতি তিনু খান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page