বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ২২৯ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুনাঈমরিপন

: নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শিবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে ধানুয়া কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। সঞ্চালনায় ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক উদ্দীন ভূঞা, নরসিংদী জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূইয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page