বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন
/ ৭৬ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ পূর্বাহ্ন

বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়ি প্রতিনিধি :

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাটিরাঙ্গার সসর্বস্তরের জনগন। দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনি প্রদান করে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কুয়াশা ভেদ করে উপজেলা পরিষদের বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে ‘স্বাধীনতা সোপানে’ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

এরপরপরই বীর মুক্তিযোদ্ধাদের সাথে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাটারাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। তারপর পদস্থ অফিসারদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) আবু ছালেহ মো. জাফর ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক।

এরপরপরই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা প্রেস ক্লাব, প্রধান শিক্ষক সমিতি, সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র, যুব রেডক্রিসেন্ট ইউনিট ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা সোপান উন্মুক্ত করে দেয়া হয়।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। নারী-পুরুষ,তরুণ-তরুণীসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন মিলেছে একই মোহনায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মাটিরাঙ্গার বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে এখানে এসেছে। স্বাধীনতা সোপানে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় স্বাধীনতা সোপানের আশপাশ।

প্রসঙ্গত, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। সে হিসাবে আজ বিজয়ের ৫০ বছর পূর্তি। এদিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page