বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
বিভাগীয় কমিশনারের পাইকগাছা উপজেলা পরিদর্শন
/ ৪৪৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

বিভাগীয় কমিশনারের পাইকগাছা উপজেলা পরিদর্শন

মোঃ রাজু আহম্মেদ খুলনা

খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত পাইকগাছা উপজেলা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি বিআরডিবি’র (ইরেসপো) প্রকল্পের আওতায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি ও প্রণোদনা চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, তিনি এনজিও সংস্থা নবলোক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন সহ হরিঢালী ইউনিয়ন পরিষদ ঘুরে দেখেন।

এছাড়াও পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। একই দিনে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাও পরিদর্শন করেছেন তিনি।

পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের এডিপি ও রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, প্রাথমিক চিকিৎসার জন্য টুলবক্স, এবং ক্রীড়া সামগ্রী হিসেবে ভলিবল বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

এই সময় উপস্থিত ছিলেন বিআরডিবি খুলনার উপ-পরিচালক মোঃ নাছির উদ্দীন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page