শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
গণভোটে ‘হ্যাঁ’: রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের এক অনিবার্য মুহূর্ত নড়িয়ায় ৫ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে অসুস্থ নূর মোহাম্মদ আরিফকে দেখতে রাহাত হাসপাতালে সাংবাদিক নেতৃবৃন্দ।। পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বিতর্ক উৎসব বরিশালে অসুস্থ নূর মোহাম্মদ আরিফকে দেখতে রাহাত হাসপালে সাংবাদিক নেতৃবৃন্দ।। কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার গোসাইরহাটে ১৩০ ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়িয়ায় গভীর রাতে পুলিশের অভিযান সন্দেহভাজন ৮ কিশোর আটক কালিয়াকৈরে পৃথক স্থানে বনবিভাগের অভিযানে ৩৫ টি বন্যপ্রাণী উদ্ধার নির্বাচনী অংশীজনদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী
Headline
Wellcome to our website...
বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২
/ ৪৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২

সোহেল খান চৌধুরী

কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন।

নিহত গৃহবধূ সাদিয়া আক্তার (২২) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামের রেজাউল হোসেনের মেয়ে।

নিহতের পরিবার জানায়, গত ৫ ডিসেম্বর শুক্রবার সাদিয়া তার দাদার কুলখানির অনুষ্ঠানে যোগ দিতে বাবার বাড়িতে আসেন। দুপুরে খাবারের সময় শ্বশুরবাড়ির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে নেওয়ার পর যৌতুকের দাবিতে সাদিয়াকে পুনরায় শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং জোরপূর্বক বিষপানে বাধ্য করা হয়। পরে বিকেল ৫টার দিকে স্বজনদের জানানো হয়, তিনি বিষপান করেছেন এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে চান্দিনায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ জানাজানি হলে দেবর ও শ্বশুর পালিয়ে যান বলে অভিযোগ করে পরিবার।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্বামীর ছোট ভাই রাব্বি হোসেন (২৪)-কে প্রধান আসামি করে মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন শ্বশুর মোস্তফা (৬০), শাশুড়ি রহিমা খাতুন (৫০), স্বামীর বোন আমেনা খাতুন (২৬) ও সোনালী আক্তার (২০) এবং স্বামী হাবিবুর রহমান (২৮)।

নিহতের মা রুবি আক্তার বলেন, প্রায় দুই বছর আগে আমার মেয়ের সঙ্গে হাবিবের বিয়ে হয়। তাদের আট মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর স্বামী প্রবাসে চলে গেলে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আমার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page