শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের তারে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
/ ১৯২ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:৪২ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের তারে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

মোঃ শরিফ খান আকাশ।।

ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে জুনায়েদ নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ১৫ ডিসেম্বর (রবিবার) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরে তার চাচার ভাড়া বাসার বেড়াতে আসেন জুনায়েদ। সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদরের মোহন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন এর বাসার ৩য় তলার ছাদে খেলা করছিল সে খেলতে খেলতে পাশে অরক্ষিত বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ছটফট করতেছিল জুনায়েদ পার্শ্ববর্তী লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে দেখে তার মৃত্যু হয়। মৃত্যু জুনায়েদ সাহেবাবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে।
এ ব্যাপারে জুনায়েদের চাচা মুমিনুল ইসলাম বলেন, জুনায়েদ আমার ভাতিজা হয়। সে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে।ঘটনার দিন সন্ধ্যায় তিনতলা ছাদের মধ্যে খেলতে গেলে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ঘটনার স্থান পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ ঘটনার সততা নিশ্চিত করে বলেন বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জুনায়েদ। এস আই সাহাবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃত জুনায়েদ সুরতহাল রিপোর্ট তৈরি করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page