সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩
/ ৩৪৮ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে দুটি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।

যাদব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৫ জন যাত্রী ছিলেন। ভোর ৪টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। অবিরাম বৃষ্টিপাত নিখোঁজ বাসগুলোর সন্ধানে আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

জানা গেছে, ভূমিধসে ছিটকে পড়া বাস দুটির একটি অ্যাঞ্জেল বাস যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। অপর বাস গণপতি ডিলাক্স যাচ্ছিল কাঠমান্ডু থেকে রাউতাহাটের গৌড়ের দিকে।

কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, কাঠমান্ডুগামী বাসটিতে ২৪ জন এবং অন্য বাসটি ৪১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে গণপতি ডিলাক্সের তিনজন যাত্রী লাফিয়ে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেই যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে এরইমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন এক হাজারের বেশি পরিবার।

সূত্র: আল-জাজিরা, এনিডিটিভি

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page