
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বাগমারায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলামঃ
বাগমারা (রাজশাহী ) প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যােগে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা বাদশা, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ মামুনুর রশীদ, তারেক জিয়া প্রজন্ম দলের উপজেলা সভাপতি মোঃ নাসিরুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, শহিদ জিয়া প্রজন্ম দলের বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন (দুলাল), আউচপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ শামসুদ্দিন কারিগর, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোছাঃ শাহনাজ পারভীন (আদারী), উপজেলা মহিলা দলের নেত্রী মোছাঃ নেহার বানু, শাহিনা পারভীন ডলি, রুপালী আক্তার, আউচপাড়া যুবদলের সহসভাপতি,মোঃ শহিদ, জেকের আলী। এছাড়াও বিএনপির নেতা, মোঃ মিজানুর রহমান, পলাশ উদ্দিন শাহ, শোয়েব মাস্টার, হারুন, মামুন, শামসুল আলম, রাসেল সহ বিএনপির সকল অংগ সংগঠনের নেতাকর্মী।
আলোচনা শেষে দোয়া মাহফিলে সকল নিহতদের আত্বার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করেন,আউচপাড়া ইউনিয়ন শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
০১৭২৭৮৬২১১১

