রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
মাটিরাঙায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
/ ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ন

মাটিরাঙায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি
সুধীন বিকাশ ত্রিপুরাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে
মাটিরাঙা সদর ইউনিয়নের ওয়াচু এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় আহত স‌ুধীন বিকাশ ত্রিপুরার স্ত্রী সংর‌ক্ষিত আস‌নের সা‌বেক ম‌হিলা সদস্য কাজলী ত্রিপুরা ব‌লেন, সন্ধ্যার দিকেওয়াচু এলালাকায় নি‌জের চা দোকা‌নে দলীয় কর্মসূ‌চি নি‌য়ে স্থানীয় বিএন‌পি নেতা কর্মী‌দের সাথে মতবি‌নিময় ক‌রেন। এ সময় সংঘবদ্ধ আওয়ামীলীগের কর্মীরা দেশীয় অস্ত্র নি‌য়ে তার উপর অতর্কিত হামলা ক‌রে কুপিয়ে জখম করে। এ‌তে সুধীর ত্রিপুরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার ক‌রে খাগড়াছ‌ড়ির হেলথ কেয়ার হসপিটালে ভ‌র্তি ক‌রে।

এদিকে রাত দুইটার দিকে খাগড়াছড়ির হেলথ কেয়ার হসপিটালে চিকিৎসাধীন সুধীর বিকাশ ত্রিপুরাকে দেখতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। এসময় তিনি তার চিকিৎসার খোজখবর নেন।

এসময় তার সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার ও মাটিরাঙা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ‌্যূত্থা‌নে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানীতে সংঘবদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসীরাই বিএনপি নেতা সুধীর বিকাশ ত্রিপুরাকে কুপিয়ে জখম করেছে। আমরা প্রশাসনের কাছে উক্ত ঘটনার তদন্ত ও আইনানুগ বিচার দাবি করছি।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, আমরা এই বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

#

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page