বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
/ ২২৫ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পপাশাপাশি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দু:স্থ, অসহায় ও হত-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গুইমারা রিজিয়নের অধীন ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম।

ঈদ উপহার বিতরনের অংশ হিসেবে শতাধিক
দু:স্থ, অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ ও চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম। একইসাথে, জোন কমান্ডার এর পক্ষ হতে আর্থিকভাবে অস্বচ্ছল দুইটি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এবং মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

ঈদ উপহার বিতরনকালে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি
এবারও আমরা ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শান্তি, সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই। মানবিক সহায়তার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাসুদ খান, স্থানীয় গনমাাধ্যমকর্মী ও সুবিধাভোগীসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page