মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
মোল্লাহাট থানা চত্তরে নবনির্মিত গোলঘর উদ্বোধন ও বৃক্ষরোপণ।
/ ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

মোল্লাহাট থানা চত্তরে নবনির্মিত গোলঘর উদ্বোধন ও বৃক্ষরোপণ।

রায়হান শেখ, স্টাফ রিপোর্টার।

বাগেরহাটের মোল্লাহাট থানা প্রাঙ্গণে নির্মিত নতুন গোলঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোলঘর উদ্বোধন ও কৃষ্ণচূড়া ফুল গাছ রোপণ করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্বোধন কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহিরাগতদের জন্য অপেক্ষাকালীন বসার সুবিধা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসাযোগ্য বিভিন্ন সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে এই গোলঘরটি ব্যবহার করা হবে। বিশেষ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষদের মাধ্যমে মানবিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এসআই মোঃ জিয়াউল হক, এসআই বিধান দাস, এসআই বুলবুল আহমেদ, এসআই বিজন সরকার, সাংবাদিক কে এম মাহামুদুল হক, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম ও ইউপি সদস্য চান মিয়া মোল্লাসহ থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এলাকাবাসীর মাঝে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page