বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
যানজটে  নিত্য ভোগান্তি এনাম নাহার মোড়ে
/ ৩৬৫ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন

যানজটে  নিত্য ভোগান্তি এনাম নাহার মোড়ে

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ

সড়কের দুই পাশে সিএনজি অটোরিকশা দাঁড়ানো। এলোমেলোভাবে সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করাচ্ছে  সিএনজি অটোরিকশা গুলো। মোড়ের উত্তর দক্ষিণ  দেলোয়ার খাঁ সড়ক ১৮ ফিট হলে ও পূর্ব পশ্চিমে গুপ্তছড়া সড়ক ১২ ফিট, এ  সড়কের সরু হয়ে আসা মাঝের অংশটুকু দিয়ে মন্থর গতিতে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। আর সে কারণেই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।

এনাম নাহার মোড়ে  বিভিন্ন স্থানে তিনভাগের দুই ভাগ রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার কারণে তীব্র অসুবিধা পোহাতে হয় পথচারীদের, বিঘ্ন সৃষ্টি হয় যানবাহন চলাচলে। সাপ্তাহের প্রতিদিন  এই মোড়ে যানজট লেগে থাকে। কোন  ট্রাফিক ব্যবস্থা না থাকায় কেউ কারো কথা শুনে না, যেখানে সেখানে পার্কিং ও যাত্রী উঠানামার কারনে দিন দিন ভেঙে পড়ছে সন্দ্বীপের পরিবহন ব্যাবস্হা।
ব্যাটারি চালিত অবৈধ  অটোরিকশা খেয়ালখুশিমতো যাত্রী তোলার কারণে এই মোড়ে যানজট লেগে সারাদিন।

বুধবার সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এ মোড়ে দেখা যায় যানজটে স্থবির পুরে মোড়ের চারদিক, দক্ষিণে  সন্দ্বীপ থানার সামনে থেকে উত্তরে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের অফিস, পশ্চিমে সিটি সেন্টারের সামনে থেকে পূর্ব মোহাম্মদ মিয়া কমপ্লেক্স পর্যন্ত ধীরগতিতে চলছে সব রকমের পরিবহন ও যাত্রা বাহী গাড়ি, এ সময় অনেক মানুষ কে হেটে চলাচল করতে দেখা গেছে, তবে গাড়ির যানজটের কারণে হেটে ও চলা ছিল দুস্কর।এনাম নাহার মোড়  স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজি ও  অটোরিকশাগুলো সড়কের অর্ধেক অংশজুড়ে যাত্রী ওঠা-নামার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় পথচারী চাকুরীজীবি ও নানান শ্রেণীর জনসাধারণের ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page