শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
শরীয়তপুরে পদ্মা নদীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
/ ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

শরীয়তপুরে পদ্মা নদীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জুয়েল মিয়া
স্টাফ রিপোর্টার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ পুলিশ

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মহর আলী মাদবর কান্দি পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দিলে মাঝিরঘাট নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে লাশটি একটি মধ্যবয়স্ক নারীর হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধগলিত অবস্থায় থাকার কারনে কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি এছাড়াও কোন পরিচয় শনাক্ত করা যায়নি পরে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ

স্থানীয় বাসিন্দা বাদশা শেখ বলেন আমরা সকালে নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেই লাশটি উপুড় হয়ে ভাসছিল তাই ঐসময় নিশ্চিত হওয়া যায়নি এটি নারী না পুরুষের লাশ পরে পুলিশ এসে উদ্ধার করার পর জানতে পারি একটি নারীর লাশ ছিল

জাজিরা মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির (আইসি) সাইফুল আলম বলেন এলাকাবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি এবং নিশ্চিত হয়েছি লাশটি একটি নারীর লাশটি অর্ধগলিত অবস্থায় রয়েছে শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি ধারণা করা যাচ্ছে এটি ৪০-৪৫ বছর বয়সী মধ্যবয়স্ক নারীর লাশ তবে কোন পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বাকী তথ্য বলা যাবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page