
শরীয়তপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে শরীয়তপুর
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: ওয়াহিদ হোসেন, এর সভাপতিত্বে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এছাড়াও উক্ত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার।
পিংকি সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক। ইলোরা ইয়াসমিন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল কাদের, উপ পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর। ডাঃ তমাল দাস, সিভিল সার্জন
মজিবুর রহমান মাদবর সাবেক কোষাধক্ষ শরীয়তপুর জেলা বিএনপি এবং বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র/ছাত্রী, সুশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন সন্তানদের প্রতি নজরদারি রাখবেন তাদের চলাফেরার প্রতি খেয়াল রাখবেন এবং তাদেরকে বিভিন্ন প্রকার খেলাধুলায় মনোযোগী করবেন।
মাদকসেবন থেকে দূরে থাকতে সকলকে আহ্বান জানান। পাশাপাশি পরিবারে সন্তানদের দিকে নজর রেখে কি করে না করে সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ জানান। কারণ যে হারে দিন দিন আমাদের দেশে যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে সেটা বলাবাহুল্য। একইসাথে বিদেশ থেকে কোনো প্রকার মাদকদ্রব্য যাতে দেশে আসতে না পারে সেদিকে প্রশাসনকে নজর দেয়ার জন্য গুরুত্ব দেন বক্তরা।
মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদেরকে সনাক্ত করে থানায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন

