মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
Headline
বিজয়ের দিনে জাজিরায় প্রশাসনের উদ্যোগে ইতিহাসের সঙ্গে বর্তমানের সংযোগ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ মহান বিজয় দিবস উপলক্ষে আদিতমারীতে ইসলামী ছাত্রশিবিরের বিশাল বর্ণাঢ্য র‍্যালি নরসিংদীর শিবপুর প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস পালিত খাগড়াছড়ি মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। নরসিংদী শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বিজয় র্য্যালী অনুষ্ঠিত কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন কুমিল্লা বুড়িচংয়ে অটোচালক হত্যার ঘটনায় মূল আসামি র‌্যাবের জালে আটক টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন
Headline
Wellcome to our website...
শরীয়তপুর-১ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট খবির হোসেন
/ ৩৭ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন

শরীয়তপুর-১ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট খবির হোসেন

জনগণের আস্থা ও ভালোবাসা আমার সঙ্গে আছে অ্যাডভোকেট খবির হোসেন

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহাজালাল সাজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট খবির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহাজালাল সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল এম সাদিপ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফি আহমেদ জয় ও তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ মাদবর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজা মাল, জাজিরা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অনিক সরদার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিকদার ও সাখাওয়াত হোসেন সান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে অ্যাডভোকেট খবির হোসেন বলেন,
আমি ২০১৯ সাল থেকে ভিপি নুরুল হক নুর ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছি। শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক থেকে শুরু করে বর্তমানে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

 

তিনি আরও বলেন
গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিল, এবার নির্বাচনের মাধ্যমেও জনগণের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। শরীয়তপুর-১ আসনের মানুষের আস্থা, দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে। দল আমাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ জনগণ আমাকেই বিজয়ী করবে। নির্বাচিত হলে এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page