
শরীয়তপুর ১ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা জিয়াউল হক কাসেমীকে
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জমিয়তে উলামায়ের ইসলাম বাংলাদেশ শরীয়তপুর ১ (পালং জাজিরা ) আসনের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব শাইখুল হাদিস মাওলানা জিয়াউল হক কাসেমী কে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন দলটি ১৪ই জানুয়ারি শুক্রবার বিকাল ৪টার দিকে শরীয়তপুর পৌরসভায় মাঠের ময়দানে আয়োজিত সীরাত সম্মেলনের আয়োজনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ ঘোষণা করেন
জমিয়তে উলামায়ের ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি
মাওলানা শফি উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমীর সঞ্চালনায় সীরাত সম্মেলনের
প্রধান অতিথি হিসেবে ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জমিয়তে উলামায়ের ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির
মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া
সহকারী মহাসচিব হাফেজ মাওলানা বশির আহমেদ সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী
সম্মেলনে শরীয়তপুর জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান খেলাফত মজলিশের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী সাধারণ সম্পাদক
মো. দবির হোসেন শেখ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির ছাত্র জমিয়তের সভাপতি হুমায়ুন সাধারণ সম্পাদক শাহাদাত প্রচার সম্পাদক সাঈদ আল মাশরুর সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন
