বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
শাহজাদপুরে ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত।
/ ২৫১ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

শাহজাদপুরে ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত।

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুবাহী ডাম্পার ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক মো. সুজন (২৮), যিনি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল হোসেনের ছেলে। অপর নিহত ব্যক্তি যাত্রী মো. বাহাদুর আলী (২৭), তিনি একই উপজেলার কৈজুরী ইউনিয়নের লোহিন্দাকান্দি গ্রামের মানিক মিয়া চাঁদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বালুবাহী ডাম্পার ট্রাকটি দ্রুত গতিতে এসে সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও এক যাত্রী প্রাণ হারান।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট মাসুদুর ফাহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করে। তবে ডাম্পার ট্রাকটির চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন, পরে নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের খোঁজখবর নেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page