শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা বাগমারার শামীমা
/ ২১৪ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা বাগমারার শামীমা
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও ডিগ্রি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শামীমা আক্তার। জাতীয় বিশ^বিদ্যায়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় পরীক্ষা দিয়ে তিনি এই সাফল্য অর্জন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
শামীমা আক্তার দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি আবু বাককার সুজনের ছোট ভাই বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান।

জাতীয় বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২০২২ শিক্ষা বর্ষে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ গ্রহণ করে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করে স¤িœলিত মেধা তালিকায় দেশ সেরা নির্বাচিত হয়েছেন। শামীমা আক্তার এর আগেও বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস লাভ করেছিলেন। তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছুক। স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল তার এই সাফল্যের মুল চাবিকাঠি বলে তিনি জানান।
এদিকে শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় গত ১০ জুলাই কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা আক্তার আমাদের কলেজকে গৌরবান্বিত করেছেন। তার এই সাফল্য সারা দেশব্যাপী কলেজের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেছেন, শামীমা আক্তারের এই কৃতিত্ব বাগমারা তথা সারা দেশব্যাপী নারীদের জন্য একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page