
সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাসযাত্রী বাদল ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ইরফান পরিবহণের বাসটি উপজেলার কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
১১/০৮/২৫

