মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন
/ ২৫২ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই সন্ত্রাসীদের ইটের আঘাতে গুরুতর আহত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে শহরের তিনমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার দাস, দৈনিক প্রতিদিনের কাগজ-এর জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, দুলাল অধিকারী, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই হামলা ও মামলার শিকার হন। সাগর-রুনি হত্যার মতো অনেক ঘটনা বিচারহীনতার কারণে ধামাচাপা পড়ে গেছে। তারা বলেন, তুহিন হত্যার ঘটনায় বিচারের নামে দীর্ঘ ট্রায়াল নয়, দ্রুত ফাঁসি নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page