শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক
/ ১০৪ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন

সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক

নিজস্ব প্রতিবেদক; 24Hrs tv

পাবনায় দুই সেনা কর্মকর্তা পরিচয়ে, সেনাবাহিনীর কর্নেল ও জুনিয়র কমিশন্ড অফিসার (জিওসি) পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করা হয়, স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা সেনাবাহিনীর মাধ্যমে ভুয়া শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন।

পাবনা জেলা প্রশাসক কার্যালয় সেনা কর্মকর্তা পরিচয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টাকালে দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়।

এ সময় জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, হাসিব রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্নেল এবং অপর এক ব্যক্তি মেহেদী হাসান নিজেকে জিওসি পরিচয় দিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি চান। সন্দেহ হলে তিনি সেনাবাহিনীকে খবর দেন। সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে এ দুজনকে ভুয়া বলে শনাক্ত করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত ভুয়া প্রতারক কর্নেল হাসিব রহমান ঢাকার মোহম্মদপুরের হাবিবুর রহমানের ছেলে এবং ভুয়া জিওসি মেহেদী হাসান ফরিদপুরের নাগরকান্দা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারককে আটকের খবর জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া যায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা আইনি কার্যক্রম চলমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page