শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
সোনারগাঁয়ে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার!
/ ৩১১ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার!

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর মৃধাকান্দি এলাকায় শুক্রবার সকালে এক ব্যক্তির কোপানো অবস্থায় ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে ময়নাতদন্তের জন্য।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি হানিফ (৬০), নোয়াখালী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং পেশায় একজন প্রাইভেটকার চালক।

স্থানীয়দের ভাষ্যমতে,সকালে পিরোজপুর বাসস্ট্যান্ডের অদূরে মৃধাকান্দি গ্রামের প্রবেশমুখে রক্তমাখা লাশটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে শতাধিক মানুষ জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশটি উদ্ধার করে। পুলিশের ধারনা গতকাল রাতে কোন এক সময় দৃবৃর্ত্তরা লোকটি কুপিয়ে হত্যা করে লাশটি নির্জন এলাকায় রাস্তার পাশে ফেলে গেছে।

পুলিশ লাশ উদ্ধারের সময় পাশে থাকা একটি বাটন মোবাইল ফোনে রিং বাজতে দেখে,যা থেকে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং হত্যার কারণ সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page