শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন
/ ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন

মোঃ সামছু উদ্দিন লিটন,

সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, নিজ পরিবার ছাড়াও পুরো গ্রাম এবং ইউনিয়নের গর্বে পরিণত হয়েছেন। তবে তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর্থিক সংকট।

এই সংকট নিরসনে এগিয়ে আসে মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন। শিক্ষাকে উৎসাহিত করার মহৎ উদ্দেশ্যে ফাউন্ডেশনটি আল আমিনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় অর্থের ৫০% শিক্ষা বৃত্তি প্রদান করে।

গতকাল বিকেলে ঢাকাস্থ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতির দায়িত্বশীলদের আহ্বানে ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং স্থানীয় প্রতিনিধি মাইন উদ্দিন—আল আমিনের মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেন।

সৈয়দ হারুন ফাউন্ডেশন বরাবরই বিশ্বাস করে, “স্বপ্ন থেমে থাকতে পারে না কেবল টাকার অভাবে।” এই বিশ্বাস থেকেই তারা সমাজের দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে মানবতার ফেরিওয়ালা হয়ে।

এ ধরণের উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যেমন সহায়ক, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখার সাহসও জোগায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page