রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
৬ দফা দাবিতে মাটিরাঙ্গাতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি।
/ ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

৬ দফা দাবিতে মাটিরাঙ্গাতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি।
মোঃ জসিম উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো:

চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মোঙ্গলবার (২৪ জুন) সকাল ০৮ টার দিকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের মাটিরাঙ্গা ব্যানারে এ কর্মসূচি হয়। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন
বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতারা।
তাদের দাবি সূমহের ভিতরে রয়েছে-পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা,সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুননির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া।

সংগঠনের মাটিরাঙ্গা শাখার সমন্বয়ক তুলা রাম ত্রিপুরার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য সহকারী আসিফ আহাম্মদ, মধু ত্রিপুরা,কামনা ত্রিপুরা সহ প্রমুখ। তখন বক্তারা বলেন দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক কাজ করছেন। প্রান্তিক
জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করেন তারা।
এছাড়াও রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকেন।
তারা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন,১৫-৪৯ বছর বয়সি নারীদের টিটি/টিডি টিকা দেওয়া,গর্ভবতী মা ও শিশুদের সেবা দেওয়া, প্রসব-পূর্ববর্তী ও পরবর্তী সেবা দিয়ে থাকেন।
প্রায় ৪ দশকের বেশি সময় তারা প্রথম সারির যোদ্ধা হিসাবে জনগণের স্বাস্থ্যসেবায় রয়েছেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page