
৯২ নম্বর মাঝিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট ইউনিটের আয়োজনে বিদ্যালয়ে বসন্ত বরণ উৎসব।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাজিম মোল্যা
বসন্ত এসে গেছে এই অনুভূতি নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী স্কুল ৯২ নম্বর মাঝিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অদ্য ১৩.০২.২০২৫ তারিখ বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিটের উদ্যোগে এক মনোজ্ঞ বসন্ত বরণ উৎসব উদযাপিত হয়।উক্ত উৎসব উদ্বোধন করেন জনাব কাজী সাইফুদ্দিন,জেলা খাদ্য নিয়ন্ত্রক, খুলনা ও জনাব গৌতম চন্দ্র রায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গোপালগঞ্জ সদর।
নাচ, গান, কবিতাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত বরণ করে নেওয়া হয়।শিক্ষক , অভিভাবক ও শিক্ষার্থীরা বসন্ত সাজে সেজে এক উৎসবমূখর পরিবেশে সৃষ্টি করে এবং সকলের আন্তরিকতা ও বন্ধুত্বসুলভ সম্পর্ক ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। বসন্ত উৎসব আরো বেশি সাফল্য মন্ডিত হয়েছে উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে। উৎসব সম্পর্কে জনাব হাফিজুর রহমান মুকুল (বর্তমান চেয়ারম্যান) বলেন,”জনাব হোসেন আরা রুমার নেতৃত্বে আমাদের বিদ্যালয়ের কাব স্কাউটে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ সাধিত হয়।ধন্যবাদ শিক্ষকদের এ ধরনের আয়োজন করার জন্য।এছাড়াও মনোজ্ঞ অনুষ্ঠানে সহযোগিতা করেছেন রাজ, ওহি, তাহিরা, পিউ,কেয়া,তাসনোভা,নিশি,মিম,আবরার,রাইসা,আরিশা,রুহিন,রাইফ প্রমুখ।
